২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় বোমা ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, আহত ২

ময়মনসিংহের ভালুকায় হাতবোমা ফাটিয়ে একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। হাতবোমার বিস্ফোরণে দোকানের মালিকসহ দুই জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 12:48 AM

Updated : 25 Oct 2022, 10:59 AM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

“পরে আহত অবস্থায় প্রদীপ জুয়েলার্সের মালিক অধীর কর্মকার ও শাহিন মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।”

তিনি আরও বলেন, “ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানের ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী পরিমাণ জুয়েলারি ডাকাতি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।”