২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাইকে ট্রাকের ধাক্কা, স্পেন প্রবাসীর মৃত্যু

ঢাকার অদূরে টঙ্গীতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্পেন প্রবাসী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 11:11 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

বুধবার বিকালে শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াসিন আরাফাত জানান।

নিহত আলাল সরকার (৩৮) পূবাইলের হায়দ্রাবাদ এলাকার রেশু মিয়ার ছেলে। তিনি স্পেন প্রবাসী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ইয়াসিন আরাফাত জানান, বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে টঙ্গী থেকে মোটরসাইকেলযোগে পূবাইলের বাসার দিকে যাচ্ছিলেন আলাল। শিলমুন এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তার বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত আলাল গত ২৪ জুন স্পেন থেকে বাংলাদেশে এসেছিলেন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।