২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:56 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

নিহত ভানু বেগম (৬৫) উপজেলার দেউলমুড়া উত্তরপাড়ার বেলায়েত হোসেনের স্ত্রী।

রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে পাঙ্গাসী সেতুতে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে একটি বালুবাহী ট্রাক পথচারী ভানু বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।