নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর সৈকতে ভেসে এলো স্কুলছাত্র আবদুল্লাহর লাশ
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ ঢাকার স্কুলছাত্র আবদুল্লাহর লাশ সাড়ে ৭ ঘণ্টা পর ভেসে এসেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের সোনারপাড়ার ডেইলপাড়া উপকূলে লাশটি ভেসে আসে বলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান।
তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নেমে ইনানী সৈকত থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র আবদুল্লাহ। চেষ্টা করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সাড়ে ৭ ঘণ্টা পর মৃতদেহ ভেসে আসে।
আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে। তাদের বাসা রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
