হবিগঞ্জের স্কুলে যুবকের ঝুলন্ত মরদেহ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি স্কুল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় থেকে শনিবার দুপুরে ওই অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয় বলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান।
তিনি বলেন, সকালে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
