বাল্য বিয়ে আটকালো ভ্রাম্যমাণ আদালত, অভিভাবকের দণ্ড
বাগেরহাটে বাল্য বিয়ের আয়োজন করার অভিযোগে দুই অভিভাবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান।
এর আগে শুক্রবার রাতে শহরের নাগেরবাজারে বিবাহ রেজিস্টার কাজী আতাউল বারীর কার্যালয়ে মুছাব্বেরুল এ দণ্ড দেন।
দণ্ডিতদের মধ্যে একজন কাজী আতাউল বারী। ছেলে ও মেয়ে অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের অভিভাবকদের নাম প্রকাশ করা হল না।
মুছাব্বেরুল বলেন, “বিবাহ রেজিস্টার আতাউলের কার্যালয়ে দুই অভিভাবক তাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিতে আসেন। খবর পেয়ে আমি সেখানে গিয়ে জন্মনিবন্ধনের কাগজপত্র পরীক্ষা করে দেখি, ছেলেটির বয়স ১৮ বছরের চেয়ে ছয় মাস ও মেয়েটির বয়স এক বছর কম।”
ছেলে ও মেয়ের বাবা তাদের সন্তানদের প্রকৃত বয়স গোপন করে এই বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
তাই তাদের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
