২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 02:52 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

এছাড়া জোয়ারের পানির চাপে সাতক্ষীরার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে যে কোনো সময় বাঁধ ভেঙে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন উপকূলের মানুষ।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, শুক্রবার সকালে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে  বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামসহ একাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। খরস্রোতা খোলপেটুয়া নদীর দুর্গাবাটিতে ৪০ ফুটের বেশি ভাঙনে দুর্গাবাটি, আড়পাঙাশিয়া, পোড়াকাটলার মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে ঢুকছে বাঁধ ভাঙা জোয়ারের প্রবল পানির স্রোত।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, তার ইউনিয়নের একাধিক গ্রাম বেড়িবাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত হয়ে গেছে। অনেক স্থানে বাঁধ দেবে গেছে। ক্ষতিগ্গ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করা না গেলে, জোয়ারে আরও অন্যান্য ইউনিয়ন প্লাবিত হতে পারে।

এ পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নে পাউবি কর্মকর্তা আবুল খায়ের বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে বালুর বস্তা বরাদ্দ দেওয়া হয়েছে।”