২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেয়ে চালকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 02:50 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানান।

মৃত শাওন হালদার (৩৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।

এএসআই বলেন, শাওন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সঙ্গে ধাক্কা খায়। এতে শাওন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শাওনকে  মৃত ঘোষণা করেন জানান তিনি।