বরযাত্রী নয়, ‘কনেযাত্রী’ গেল বরের বাড়ি
বিয়ের কনে তার সঙ্গের লোকজন নিয়ে উপস্থিত হলেন বরের বাড়ি। কনেকে গাড়ি থেকে নামিয়ে বরপক্ষের আত্মীয়-স্বজন বাড়ির ভেতর নিয়ে যান। বসানো হলো তার জন্য নির্ধারিত স্থানে। বরকেও নির্ধারিত মঞ্চে বসানো হয় আগেই।
এরপর ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। দেনমোহর ৫ লাখ ১ টাকা।
গতানুগতিক নিয়মে কনে বাড়ি গিয়ে বিয়ের পর বউ নিয়ে বাড়ি ফেরেন বর। এবার বিয়ের পর কনে থেকে গেলেন বরের বাড়ি।
বুধবার দুপুরে ব্যতিক্রমী এই বিয়ে অনুষ্ঠিত হয় শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। বিয়ের খবরে গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে হাজির হন।
শান্ত ও লস্কর তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দুজন সিদ্ধান্ত নেন প্রচলিত সামাজিক নিয়ম ভেঙে বিয়ে করবেন তারা। তাই কনে ‘কনেযাত্রী’ নিয়ে বরের বাড়ি যাবেন। সেখানে তাদের বিয়ে হবে।
দুপক্ষের স্বজনরাও তাদের ইচ্ছেতে বাধা দেননি। বিশ জনের সতো করেযাত্রীর মধ্যে উপজেলা প্রশাসনের দুজন কর্মকর্তাও ছিলেন। বিয়ে শেষে কনে থেকে যান স্বামীর বাড়ি; আর কনেযাত্রীরা ফিরে যান তাদের বাড়িতে।
ইতি সেলিনা বলেন, “পুরুষশাসিত সমাজের রীতি ভেঙে কনেযাত্রী নিয়ে বরের বাড়ি এসে বিয়ে করি।”
এমএ মালিক শান্ত লস্করের ভাষ্য, তারা নারী-পুরুষের সম-অধিকারে বিশ্বাসী। দুপক্ষের সম্মতিতেই কনে আসেন বরের বাড়ি। তারপর বিয়ে। এতে তারা দুজন খুশি।
