কুমিল্লায় এসে বিয়ের পিঁড়িতে বসলেন মালয়েশিয়ান তরুণী
প্রেমের টানে মালয়েশিয়া থেকে কুমিল্লায় এসে বিয়ের পিঁড়িতে বসেছেন নূর আজিমা বিনতে মোস্তফা। এখানকার মানুষ আর গ্রামের পরিবেশে মুগ্ধ তরুণী আগ্রহ প্রকাশ করেছেন স্বামীর সঙ্গে বাংলাদেশেই থাকার।
মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী বর সাইফুল ইসলাম সুজনের সঙ্গে বিয়ের পর এই তরুণী বলেন, “সুজনকে আমার অনেক পছন্দ। তিনি একজন ভালো মনের মানুষ। তাই তাকে সারাজীবন কাছে পেতে বিয়ে করেছি।”
সাইফুল ইসলাম সুজন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
“পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আমি সবার কাছে দোয়া চাই।”
