২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 03:12 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গোপালগঞ্জ এলাকার দিনাজপুর-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান।

মৃত নুর আলম (২৫) সদরের চেহেলগাজী উনিয়নের রামজিপুর গ্রামের আজগর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, “আলম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় উঠে আসে। এ সময় দশমাইলমুখী একটি খালি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটিকে আটক করে। পরে পুলিশ চালকসহ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।”

এ পুলিশ কর্মকর্তা জানান, আলম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।