গাজীপুরে আগুনে পুড়ল বাড়ি, ঝুটের গুদাম
গাজীপুর শহরে তিনটি ঝুটের গুদাম আর একটি বাড়ি মালপত্রসহ আগুনে পুড়ে গেছে।
সোমবার বিকেল সোয়া ৫টার দিকে শহরের দেওলিয়াবাড়ি এলাকায় এই আগুন লাগে বলে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান।
তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি।
