২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘মায়ের হাতে’ মেয়ে খুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাত বছরের এক মেয়ে শিশুকে তার মা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2022, 03:54 PM

Updated : 25 Oct 2022, 10:47 AM

মৃত মোহনা উপজেলার কুটুরিয়া মধ্যপাড়া এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

রোববার সকালে পুলিশ মোহনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় তার মা বেদেনা বেগমকে (২৫) আটক করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল মজিদ জানান।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বেদেনা মানসিক ভারসাম্যহীন। তার সংসারে ৩ বছর বয়সের একটি ছেলেও রয়েছে। সকালে মোহনাকে ঘরে ডেকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যার পর বেদেনা নিজেই প্রতিবেশীদের জানান।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।