২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটের সড়কে নিহত হয়েছেন এক নারী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2022, 12:40 PM

Updated : 02 Aug 2022, 01:56 PM

লাল বানু (৫২) নামে এই নারী ভ্যানে করে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কানসাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।

নিহত লাল ভানু শিবগঞ্জ উপজেলার জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী।

ওসি জোবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাল ভানু তার বাড়ি থেকে রিকশা-ভ্যানে করে সোনা মসজিদের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি কানসাট বাঁশবাজার এলাকায় পৌঁছলে সেটাকে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাকটি।

এতে লাল ভানু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।