হবিগঞ্জে পিকআপ চাপায় প্রকৌশলীর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়িতে রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।
নিহত হুমায়ুন মিয়া (৩২) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার ছেলে। তিনি রতনপুরের বিএইচএল নামে সিরামিক কোম্পানির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, রোববার বিকালে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি পিকআপ পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
