২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের প্রাণ গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 02:01 PM

Updated : 14 Jul 2022, 06:28 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলায় এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।

মৃত মিনাল হোসেন (৩০) কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আত্তাব উদ্দিনের ছেলে। তিনি কার্পাসডাঙ্গা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

ওসি বলেন, মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মাটিবোঝাই একটি ট্রাক্টর মিনালকে পেছন থেকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মিনালের লাশ তার পরিবারের লোকজন নিয়ে গেছে। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।