২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে কভার্ডভ্যান চাপায় ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি কভার্ডভ্যানের সঙ্গে অটোরিশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কভার্ডভ্যানের চাপায় দুই রোহিঙ্গা পথচারীর প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 12:33 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জায়েদ হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় অটোরিকশার চারজন আহত হয়েছেন।

মৃতরা হলেন- টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জায়েদ বলেন, কক্সবাজার থেকে আসা কভার্ডভ্যানটির সঙ্গে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় কভার্ডভ্যান চাপায় অটোরিকশার পাশে থাকা দুইজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।