২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে গৃহকর্মীর ধর্ষণের মামলায় সিএনজি চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 11:35 PM

Updated : 02 Aug 2022, 01:48 PM

শনিবার বিকেলে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাকির রব্বানী জানান।

গ্রেপ্তারকৃত মো. বিজয় সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের রাজা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পরিদর্শক জাকির মামলার নথির বরাতে জানান, শনিবার সকাল ৭টায় দিকে আড়াইহাজার থানার ফেরিঘাট থেকে অটোরিকশায় করে এক গৃহকর্মী মদনপুর যাচ্ছিলেন। পথে মাঝেরচার এলাকায় বিজয় অটোরিকশা থামিয়ে তাকে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। গৃহকর্মী সুযোগমত চিৎকার করলে বিজয় দ্রুত পালিয়ে যান। 

পরে গৃহকর্মী থানায় জানান। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নামে মামলা করেছেন গৃহকর্মী। তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পরিদর্শক জাকির রব্বানী।