২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢল: আখাউড়ায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে একটি সড়ক ভেঙে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 03:38 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

শনিবার ভোরে প্রবল বেগে আসা পানিতে ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আড়িয়ল গ্রামের সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক জানান।

স্থানীয়রা জানান, গত দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়ছে। ফলে পানির তোড়ে কর্নেল বাজার-আইড়ল সড়ক দ্বিখণ্ডিত হয়ে যায়।ওই এলাকার  স্থানীয় বাসিন্দারা পানি বন্দি হয়ে পড়েছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, পানিবন্দি এলাকাগুলো পরিদর্শনে জেলা প্রশাসক আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।