২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ডভ্যানের পেছনে কভার্ডভ্যানের ধাক্কা, এক চালকের মৃত্যু

গাজীপুরের সদর উপজেলায় চলন্ত কভার্ডভ্যানের পেছনে আরেকটি কভার্ডভ্যানের ধাক্কায় এক চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 11:52 AM

Updated : 14 Jul 2022, 06:26 PM

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান।

মৃত শামসুল হকের (৬০) বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামে।

এএসআই বলেন, ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে আরেকটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ সময় চালকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কভার্ডভ্যান দুটি উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।