২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর টোল প্লাজার কার্যক্রম পরীক্ষা

গাড়ি চালিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার কার্যক্রম পরীক্ষা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2022, 11:49 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, শুক্রবার বিকাল ৫টায় প্রথম মাওয়া প্রান্তের টোলপ্লাজা দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু দিয়ে কিছুদূর গিয়ে আবার ফিরে এসেছে। সেতু পার হয়নি।

“পরীক্ষামূলকভাবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়ি বার বার টোল প্লাজা পার হয়েছে। আগামী ৭ দিন এই পরীক্ষামূলক টোল কার্যক্রম চলবে।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ১০-১২টি গাড়ি চেক করেছি, টোল ব্যবস্থা ঠিক আছে কি না। প্রধানমন্ত্রীর আগে কেউ টোল দিয়ে পার হতে পারবে না। আমরা চেক করার জন্য এটা করেছি।”

আব্দুল কাদের জানান, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে।

“কীভাবে স্লিপ প্রিন্ট দিচ্ছে, কীভাবে টোল নিবে, কীভাবে স্লিপ দিবে – এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের এই বিষয়ে অভ্যস্ত করতে হবে। নতুবা হঠাৎ করে তো তারা পারবে না। তাই তাদের টোল কার্যক্রমে অভ্যস্ত করতে এই প্রশিক্ষণ শুরু হয়।”