২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় ইউপি সদস্যের লিচু বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 08:43 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

সদর উপজেলার জগদল ইউপির লস্করপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাগুরা থানার ওসি নাসির উদ্দিন জানান।

এ সময় কোর্টের কাগজপত্রসহ একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, লস্করপুরের একটি ইটভাটার পাশে ইউপি সদস্য সত্তার মোল্লার লিচু বাগানে এক যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।