পঞ্চগড়ে প্রতিপক্ষের ‘মারধরে’ এক ব্যক্তির মৃত্যু
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায়এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল গ্রামবাসীর বিরুদ্ধে।
উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে তেতুলিয়া থানার ওসি আবু ছায়েম জানান।
নিহত শহীদ (৪২) ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্থানীয় এক নারীর বাড়িতে একই এলাকার সলিম উদ্দিনের যাতায়াত ছিল। এ নিয়ে সলিমের সঙ্গে শহীদ ও তার বোনের স্বামী সাদ্দামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারি বাধলে সলিমের লোকেদের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মারা যান।
এ বিষয়ে সলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে শহীদের স্ত্রী ফেন্সী আক্তার ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
