২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার মৃত্যু, আহত ছেলে

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 03:13 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার এসআই শামসুজ্জোহা সরকার জানান।

মৃত জহিরুল ইসলামের (৫৫) বাড়ি তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে।

তার ছেলে ৩৫ বছর বয়সী ছেলে এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, বাবা ও ছেলে ডাক্তার দেখাতে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁয়ে যাচ্ছিলেন। পথে পঞ্চগড়গামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়েন।  এ সময় ট্রাকের চাকা জহিরুলের মাথার উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় এনামুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ সময় স্থানীয়রা মডহাসড়কে অবস্থান নিতে চায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান শামসুজ্জোহা।

তিনি বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।