২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘ধর্মীয় অবমাননা’, এসএসসি পরীক্ষার্থী আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 10:45 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শনিবার রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী ওই শিক্ষার্থীকে নিজ বাড়ি থেকে আটক করে; পরে রাত ২টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এরপর মামলা করে রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে সংশোধানাগারে পাঠানো হয় বলে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান।

এই কিশোরকে সংশোধানাগারে পাঠানোর কথা উল্লেখ করে এলাকার সবাইকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন মহাদেবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান।