২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘জুয়ার আসর’ থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 05:45 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

উপজেলার শিমুলতলী এলাকার একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহাবুব আলম বকুল (৫০) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন- আশরাফুল ইসলাম (৩৬), মনোয়ার হোসেন (৩৩), উত্তম কুমার সরকার (২৭), নওশাদ (৪৫), দবিরুল ইসলাম (৫২) ও মাহাবুল ইসলাম (৪৫)।

এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ২৯ হাজার টাকা জব্দ করা হয় জানিয়ে ওসি বলেন, মামলা করে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।