গাজীপুরে ছয়শ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় এক হাজার দুইশ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ফাইল ছবি
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ৬০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ২০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
