২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভটভটির সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভটভটির সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 11:03 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

নিহত আফছার আলী (৫৫) নাটোরের সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের মেছের আলীর ছেলে।

নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান বলে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান।

ওসি বলেন, অটোরিকশাটি রনবাঘা বাজারের দিকে যাচ্ছিল। রনবাঘা তেলের পাম্পের সামনে বিপরীতমুখী ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক আফছার ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ভটভটি জব্দ করলেও এর চালককে ধরতে পারেনি। তাকে ধরার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।