রাতে নিখোঁজ, সকালে আম বাগানে মরদেহ উদ্ধার
যশোর সদরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের এক দিন পর।
উপজেলার খোলাডাঙ্গা ইউনিয়নের মধ্যপাড়ায় শুক্রবার সকালে ওই মরদেহ পাওয়া যায় বলে জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান।
নিহত লাভলু (৪৫) ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ওসি বলেন, আফিল পোল্ট্রি ফার্মে চাকরি করতেন লাভলু। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়ি যান। রাতের খাবার খেয়ে চা পানের জন্য বাইরে গিয়ে আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খুঁজেও তার কোনো সন্ধান পায়নি।
“শুক্রবার ভোরে বাড়ির অদূরে রেললাইনের পাশের একটি আম বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
