হেডফোন লাগিয়ে রেলপথে, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হেডফোন লাগিয়ে রেলপথে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের প্রাণ গেছে।
উপজেলার বক্তারপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে হাইটেক সিটির কাছে রেললাইনে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম জানান।
নিহত পারভেজ হোসেন (২৫) কালিয়াকৈর হাইটেক সিটির নোকিয়া মোবাইল কোম্পানির কর্মী ছিলেন।
এসআই বলেন, “বাসা থেকে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনতে শুনতে রেলপথ ধরে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন পারভেজ। এ সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
