২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নিখোঁজ শিশুর গলাকাটা লাশ মিললো পুকুরে

ফেনীর ফুলগাজীতে সাত দিন ধরে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 09:57 AM

Updated : 14 Jul 2022, 06:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমজাদহাট ভূমি অফিস সংলগ্ন মসজিদের পুকুরে ৯ বছর বয়সী মেয়েটির লাশ পাওয়া যায় বলে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান।

তিনি জানান, মেয়েটির গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তবে তাদের পরিবার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে থাকে। স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি।

তার মা জানান, গত ২ জুন বিকালে আমজাদ হাট বাজারে চাচার বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি। তারপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে গত ৪ জুন ফুলগাজী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমজাদহাট ভূমি অফিস মসজিদের পুকুরে শিশুটির ‘অর্ধগলিত গলাকাটা’ লাশ পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য মেয়েটির মরদেহ ফেনী জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।