২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাত পরিচয় হামলাকারী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 11:53 PM

Updated : 14 Jul 2022, 06:19 PM

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. আলীমুদ্দিন ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের মাঝি।

এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রাত ১১টার দিকে ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাড়ির সামনে অবস্থান করছিলেন আলীমুদ্দিন।

“এ সময় অজ্ঞাত পরিচয় একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তাৎক্ষণিকভাবে আলীমুদ্দিনের বয়স ও বিস্তারিত পরিচয় এবং হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও জানা সম্ভব হয়নি।