২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুর্ঘটনায় ২ ভ্যানযাত্রী নিহত; ট্রাকে অগ্নিসংযোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যানের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 10:55 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

উপজেলার চাম্পাতলী বাজারে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানিয়েছেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান ওসি বজলুর রশিদ।

নিহতরা হলেন ভ্যানচালক সনু রায় (৪৫) এবং যাত্রী আমিন হোসেন (৪৫)।  

আমিনের স্ত্রী আহত মেরিনা বেগমকে (৩৫) নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বজলুর রশিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বিকাল ৪টার দিকে দিনাজপুর-রংপুর সড়কে চম্পাতলী বাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে বালু বোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সনু রায় ও আমিন হোসেন নিহত হন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই উত্তেজিত লোকজন ট্রাকটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর  ফায়ার সার্ভিস আগুন নেভায়। ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।