২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আশ্রয়ণ প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে দম্পতি আটক

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার সাভারে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 05:43 PM

Updated : 14 Jul 2022, 06:19 PM

সাভারের রাজাশন এলাকা থেকে মঙ্গলবার রাতে সুমন হাওলাদার ওরফে সুমন উদ্দিন ওরফে ইদ্রিস আলী (৪০) ও তার স্ত্রী মোসাম্মৎ পলি আক্তারকে (৩৫) আটক করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৪ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে লোকজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত নিয়েছেন তারা। অভিযোগ আসার পর র‌্যাব তাদের আটক করে।

গ্রেপ্তারের সময় ১০০টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ‘প্রেস’ লেখা ব্যানার সাঁটানো একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন নিজেকে একটি আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দিতেন। তার স্ত্রীও টাকা আত্মসাতের সঙ্গে জড়িত। তাদের কাছে অন্তত ৩০০ ভুক্তভোগী টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।