২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের সড়কে নারী নিহত, আহত স্বামী-সন্তান

হবিগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ তিনজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 04:10 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

নিহত মাছুরা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লুকড়া এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কে তারা হতাহত হন বলে হবিগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা জানান।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, লাখাই থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাছুরা মারা যান।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হলে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট পাঠানো হয়েছে বলে জানান ওসি গোলাম মর্তুজা।