২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ‘দুই সতিনের ঝগড়ার জেরে’ একজনকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরে দুই সতিনের ঝগড়ার জেরে বড়জনকে তার স্বামী ও সৎ সন্তানেরা কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 09:24 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

নিহত নূরজাহান বেগম (৫৫) জেলার ভেদরগঞ্জ উপজেলার নৈমদ্দিন সরদারের কান্দি গ্রামের ফজলুল হক ব্যাপারির প্রথম স্ত্রী।

রোববার রাতে তাকে হত্যা করা হয় বলে সখিপুর থানার পরিদর্শক মো. ওবায়দুল্লাহ জানান।

পরিদর্শক বলেন, “নূরজাহানের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও পায়ের রগ কাটা রয়েছে। তাকে তার স্বামী ও সৎ সন্তানরা মিলে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ফজলুল তার দ্বিতীয় স্ত্রীর জন্য বাজার থেকে একটি নতুন কাপড় কিনে আনেন। প্রথম স্ত্রী নূরজাহান তা লুকিয়ে রাখলে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রাতে ফজলুল ও তার দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে মিলে নূরজাহানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাকে স্থানীয়রা হাসপতালে পাঠালেও সেখানে তার মৃত্যু হয়।