২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ’শিশুধর্ষণ’: মামার বিরুদ্ধে থানায় মামলা

বরিশালের গৌরনদী উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মামাকে আসামি করে মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2022, 08:17 PM

Updated : 14 Jul 2022, 06:15 PM

গৌরনদী থানায় বৃহস্পতিবার রাতে ছাত্রীর নানি মামলাটি করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আব্দুল হক জানান।

মঙ্গলবার দুপুরে উপজেলার একটি গ্রামে এই শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে তার চাচাত মামা হাফিজ হাওলাদারের (২৪) বিরুদ্ধে।

শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই হক বলেন, শিশুটি সুস্থ হলে তার জবাববন্দি নেওয়া হবে। আসামি হাফিজকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পুরনো খবর:

বরিশালে শিশুকে ধর্ষণের অভিযোগ