সাতক্ষীরায় ভুয়া সেনাসদস্য আটক
সাতক্ষীরার কলারোয়ায় এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র্যাব।
২৬ বছর বয়সী রহমান দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহীদুল সরদারের ছেলে।
পহন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে রহমানকে আটক কর র্যাব। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি প্যান্ট, সৈনিক পদের একটি নেইমপ্লেট, শোল্ডার ব্যাচ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রহমান নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করতেন বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
