২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেশী এক গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2022, 01:43 PM

Updated : 02 Aug 2022, 01:32 PM

ওই গৃহবধূর দায়ের করা মামলায় মঙ্গলবার ভোরে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর এলাকা থেকে আইনুল হককে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় বলে শাহজাদপুর থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আইনুল গাড়াদহ গ্রামের আসান আলীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এর আগে সোমবার সন্ধ্যায় থানায় এ মামলা করা হয় বলে জানান এসআই।