পাটুরিয়া ঘাটে ছুটির দিনে গাড়ির চাপ
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার পর তা কিছুটা কমেছে।
শিবালয় থানা ওসি মো. শাহিন জানান, সকাল থেকে গাড়ির চাপ অনেক বেশি ছিল। বেলা ১২টার পর থেকে চাপ কিছুটা কমেছে।
এর আগে বেলা ১২টার দিকে শিবালয়ের উথুলি সংযোগ মোড়ে শতাধিক, পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী তিন কিলোমিটার সড়কে আড়াই শতাধিক ও দুই ট্রাক টার্মিনালে শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।
আটকে থাকা গাড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। তবে যাত্রীদের গাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে আগে পার করা হচ্ছে বলেও তিনি জানান।
