২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

মানিকগঞ্জ সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১৫ জন। 

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2022, 04:35 PM

Updated : 25 Oct 2022, 10:22 AM

বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার মূলজানে এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।

ভিলেজলাইন পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মূলজানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ১৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস দুর্ঘটনায় আহত ১১ জন চিকিৎসাধীন। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।