বেশি দামে পণ্য বিক্রি, টেকনাফে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজার ও থানার সামনে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।
