২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সাংস্কৃতিক জোটের নেতৃত্বে সৌমিক-প্রীতম

নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 06:43 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

সৌমিক বাগচীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে সামি আল জাহিদ প্রীতমের নাম ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া শেষে শুক্রবার গভীর রাতে ফলাফল ঘোষণা করেন জোটের বিদায়ী সভাপতি দীপঙ্কর দ্বীপ।

সৌমিক বাগচী জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) প্রতিনিধি হিসেবে এবং সামি আল জাহিদ প্রীতম আবৃত্তি সংগঠন ধ্বনির প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌমিক সভাপতি হলেও ভোটে জিতেন সাধারণ সম্পাদক প্রীতম। 

জোটের নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ১২টি সাংস্কৃতিক সংগঠন থেকে একজন করে প্রতিনিধি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম (চারণ সাংস্কৃতিক কেন্দ্র) ও ঐশি তানজিম (আনন্দন); সহসাধারণ সম্পাদক পদে এসেছেন প্রাপ্তি তাপসী (জেইউডিও)।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে শরণ এহসান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দপ্তর সম্পাদক পদে ওমর ফারুক বান্না (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদ্দাম হোসাইন রোহান (জলসিঁড়ি) নির্বাচিত হয়েছে।

কার্যকরী সদস্য পদে সামিয়া ইসলাম আনিকা (জেইউডিএস), রেফাত মাহমুদ (চিরকূট) ও আন্দুর রহমান নাহিদ (সুস্বর) নির্বাচিত হয়েছেন।

আর পর্যবেক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ কমিটিতে রয়েছেন।