২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় হাওরে মোটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 08:44 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

বুধবার বিকেলে মুখলেছ মিয়া (৩০) নামে এই কৃষক মারা যান বলে হবিগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান।

মুখলেছ মিয়া উপজেলার শৈলজুড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মুখলেছ হাওরে তার মোটর পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছিলেন। সে সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মো. মাসুক আলী।