২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ‘পটকা বিস্ফোরণ’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের ‘পটকা’ ফাটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 12:51 PM

Updated : 25 Jul 2022, 04:41 PM

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে বসুরহাট- দাগনভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে।

তিনি বলেন, মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে পটকা বিস্ফোরণের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।

“তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”