মানিকগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
সোমবার সকালের দিকে জাগীর এলাকার ঢাকা আরিচা মহাসড়কে এবং সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মৃতরা হলেন- গোলড়া চরখণ্ড এলাকার আব্দুলার ছেলে মাহিম (২৫) ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবুর রহমানের ছেলে ফিরোজ মিয়া।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জাগীর বসুন্ধারা গেইট সংলগ্ন সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অজ্ঞাতনামা কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়েছে বলে সদর থানায় ওসি আব্দুল রউফ জানান।
এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল থাকা আরও দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
