২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বন্দিদের নাচ-গানে স্বাধীনতা দিবস উদযাপন

কাশিমপুর কারাগারে নেচে-গেয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন হাজতিরা। এদিন কারাগারে বিশেষ খাবারও পরিবেশন করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 08:28 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, ২ ও মহিলা কেন্দ্রীয় কারাগারে আলাদাভাবে স্বাধীনত দিবসের বিশেষ খাবার পরিবেশন করা হয়।

তাছাড়া মহিলা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দি ও শিশুদের অংশগ্রহণে নাচ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় বলে কারাগার সুপার মোসা. হালিমা খাতুন জানান।

তিনি বলেন, এই কারাগারে মোট বন্দির সংখ্যা ৭৭৬ জন। এর মধ্যে ফাঁসির আসামি ৩০ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রায় অর্ধশত।

”এ ছাড়া এ কারাগারে (ডে-কেয়ার সেন্টারে) মা-বন্দিদের সঙ্গে আসা ৬৮ জন শিশু রয়েছে। কারাগারে থাকা নারী বন্দি ও শিশুদের অংশগ্রহণে নাচ, ক্রীড়া ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।”

কারাগারে বন্দিদের সকালে পায়েস-মুড়ি, দুপুরে মাংস-পোলাও, মিষ্টি, সালাদ, পান-সুপারি এবং রাতে ভাত, রুই মাছ ও ছোলার ডাল দেওয়া হয়েছে বলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত সুপার মো. গিয়াস উদ্দিন জানান।