মানিকগঞ্জে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজ এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম জানান, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলা পাড়া গ্রামের একটি ধান খেক্ষের পাশ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরহাদ হোসেন (৫০) বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং পাতিলা পাড়া গ্রামের একটি ধান খেতের মৃত দারোগ আলীর ছেলে ছিলেন।
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, “বুধবার বিকালে সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ফরহাদ। রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে প্রতিবেশীর বাড়ির পাশে তার লাশ পড়ে থাকেতে দেখেন এলাকাবাসী।”
নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এ পুলিশ কমৃকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
