২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় বনের ভেতর থেকে এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 08:01 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি বলেন, সদর উপজেলার হোতাপাড়া বিমান বাহিনী গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুব পাশে বনবিলাস হোটেলের ২০০ গজ পুব দিকে স্থানীয় এক বালক পরিত্যক্ত পানির বোতলসহ বিভিন্ন সামগ্রী খুঁজতে যায়। সে লাশ দেখে অন্যদের খবর দেয়। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

“তাকে আগুনে পোড়ানো হয়েছে। তাছাড়া কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে।”