২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

শীতলক্ষ‌্যা নদী‌তে কা‌র্গো জাহা‌জের ধাক্কায় লঞ্চডু‌বির ঘটনার পর চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে অনির্দিষ্টকালের জন‌্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে ‌বিআই‌ডব্লিউ‌টিএ।

চাঁদপুর প্রতিনিধি

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 02:29 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

সোমবার থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে চাঁদপুর নৌ-বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান।

কায়সারুল ব‌লেন, “চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে চলাচলকারী সবক‌টি ল‌ঞ্চে নানা ত্রুটি র‌য়ে‌ছে। এসব লঞ্চ পরীক্ষা-‌নিরীক্ষার পর বিআই‌ডব্লিউ‌টএ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নে‌ওয়ার পর লঞ্চ চলাচল করবে।”

এদিকে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা দু‌র্ভো‌গে পড়েছেন বলে চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টের লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আ‌মন হাওলাদার জানান।

তিনি ব‌লেন, “শীতলক্ষ‌্যা নদী‌তে লঞ্চডু‌বির পর থে‌কে হঠাৎ ক‌রে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। ফ‌লে সোমবার থে‌কে এ রু‌টে নিয়মিত চলাচলকারী ১৩‌টি লঞ্চের যাত্রীরা বিপাকে প‌ড়ে‌ছেন। অনেক যাত্রী লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষ‌য়‌টি জানেন না। তারা ঘা‌টে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছেন।  বিকল্প হি‌সে‌বে অনে‌কেই সড়ক প‌থে যাতায়ত কর‌ছেন।”

রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। এরপর নারায়ণগঞ্জ থেকে সব পথে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হয়।

ওই ঘটনায় রোববার পর্যন্ত মোট দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।